প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের কেন্ট শহরে জুলি স্মিথ নামের এক নারী খুলে বসেছেন মুরগির জন্য হোটেল! তা-ও যে-সে হোটেল নয়, অভিজাত এই হোটেলে মুরগিদের জন্য ‘পাঁচ তারকা’ মানের সুব্যবস্থাও রয়েছে। মালিকেরা কোথাও বেড়াতে গেলে তাঁদের পোষা মুরগিগুলো জুলির জিম্মায় রেখে যান। খরচটাও কম নয়। মুরগিদের থাকা-খাওয়া বাবদ প্রতি রাতের খরচ সাত পাউন্ড, অর্থাৎ প্রায় ৯০০ টাকা! ভাবছেন, এত টাকা খরচ করে এই হোটেলে মুরগি রাখবে কে? জেনে অবাক হবেন, মুরগিদের জন্য রীতিমতো আগে থেকে ‘রুম বুকিং’ দিয়ে থাকার ব্যবস্থা করতে হয়! অরেঞ্জ নিউজ