বিরাম চিহ্ন অংশ-৩
প্রিয় শিক্ষার্থী, সমাপনী পরীক্ষায় বাংলা বিষয়ে ১০ নম্বর প্রশ্ন থাকবে ‘বিরাম চিহ্ন বসিয়ে অনুচ্ছেদ পুর্নলিখন’-এর ওপর। নম্বর থাকবে ৫। তোমাদের চর্চার জন্য নিচে এর কিছু নমুনা দেওয়া হলো।
৪.
এভাবেই তো সবাইকে নিয়ে আমরা আনন্দে আছি কিন্তু সেই আনন্দ কী রকমের একধরনের আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে মুসলমানদের দুটো ঈদ রয়েছে রয়েছে মহররম হিন্দুদের দুর্গাপূজাসহ এত উৎসব আছে যে বারো মাসে তেরো পার্বণ লেগেই থাকে বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে তা ছাড়া ২৫ ডিসেম্বর মানে বড় দিন এর সবই তো আমরা উদ্যাপন করি
উত্তর: এভাবেই তো সবাইকে নিয়ে আমরা আনন্দে আছি। কিন্তু সেই আনন্দ কী রকমের? একধরনের আনন্দ হচ্ছে নানা ধরনের উৎসব নিয়ে। মুসলমানদের দুটো ঈদ রয়েছে, রয়েছে মহররম। হিন্দুদের দুর্গাপূজাসহ এত উৎসব আছে যে ‘বারো মাসে তেরো পার্বণ’ লেগেই থাকে। বৌদ্ধদের আছে সারা বছরে কয়েকটি বুদ্ধপূর্ণিমা। খ্রিষ্টানদের আছে ইস্টার সানডে, তা ছাড়া ২৫ ডিসেম্বর, মানে ‘বড় দিন’। এর সবই তো আমরা উদ্যাপন করি।
সহকারী অধ্যাপক, বিএমটিটিআই, গাজীপুর
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল