ক্রিয়ার রূপ অংশ-১
প্রিয় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শুভেচ্ছা নিও। বাংলা বিষয়ে ১১নং প্রশ্নটি হতে পারে ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ লেখার ওপর। পাঠ্যবই থেকে গুরুত্বপূর্ণ ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
এই দেশ এই মানুষ
১. আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশ জন্মিয়াছি।
উত্তর: আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশ জন্মেছি।
২. তাহারা নিজ নিজ ভাষায় কথা বলিয়া থাকে।
উত্তর: তাহারা নিজ নিজ ভাষায় কথা বলে থাকে
৩. সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করিতে হইবে।
উত্তর: সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে।
৪. ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলিয়া থাকে।
উত্তর: ত্রিপুরার লোকজনও বাঙ্গালি, সকলেই বাংলায় কথা বলে থাকে।
৫. এই যে এত কথা বলিতেছি, তাহার একটাই উদ্দেশ্য।
উত্তর: এই যে এত কথা বলছি, তার একটাই উদ্দেশ্য।
৬. মুসলমানদের দুইটি ঈদ রহিয়াছে।
উত্তর: মুসলমানদের দুটি ঈদ রয়েছে।
৭. মানুষকে তো ভালবাসিতে হইবে।
উত্তর: মানুষকে তো ভালবাসতে হবে।
৮. দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখিতে হইবে।
উত্তর: দেশটাকে তাই যতটা পারা যায়, কাছে থেকে দেখতে হবে।
৯. মানুষে মানুষে মিলেমিশে থাকিলেই তো ভালবাসা জন্মাইবে।
উত্তর: মানুষে মানুষে মিলেমিশে থাকলেই তো ভালবাসা জন্মাবে।
১০. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হইয়া উঠিবে আমাদের জীবন।
উত্তর: দেশকে ভালোবাসার মধ্য দিয়েই সার্থক হয়ে উঠবে আমাদের জীবন।
১১. কৃষকরা কাজ না করিলে আমাদের খাদ্য জোগাইতো কে?
উত্তর: কৃষকরা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে?
সুন্দরবনের প্রাণী
১. ক্যাঙ্গারু বলিলেই অস্ট্রেলিয়ার কথা মনে হইবে।
উত্তর: ক্যাঙ্গারু বললেই অস্ট্রেলিয়ার কথা মনে হবে।
২. সিংহ বলিলেই মনে হইবে আফ্রিকার কথা।
উত্তর: সিংগ বললেই মনে হবে আফ্রিকার কথা।
৩. বাঘ বা টাইগার শুনিলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হইবেই।
উত্তর: বাঘ বা টাইগার শুনলেই রয়্যাল বেঙ্গল টাইগারের কথা স্মরণ হবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল