মুহম্মদ জাফর ইকবাল, এই প্রশ্নের উত্তর দ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেজটির নাম যেমন, কাজও তেমন। মুহম্মদ জাফর ইকবাল স্যারের কাছে করা প্রশ্নের সংকলনও বলা যেতে পারে পেজটিকে। কী প্রশ্ন করা হয় না তাঁকে এখানে? শীত বা গরম পড়ার কারণ থেকে শুরু করে কলার খোসায় পা পিছলে পড়ার কারণ—সবকিছু জানতে চাওয়া হয় স্যারের কাছে। শুধু তা-ই নয়, পেজে অদ্ভুত সব আবদারও জানানো হয় তাঁর কাছে। পেজের একজন অ্যাডমিন বলেন, ‘আমাদের দেশের হেন কোনো সমস্যা নেই, যাতে জাফর স্যারকে জড়ানো হয় না। এই সমস্যায় স্যারের বক্তব্য নেই কেন, ওই সমস্যায় তিনি কিছু করলেন না কেন, যেন দেশের সব সমস্যার দায়-ই তাঁর। আর এ রকম কথায় কথায় যারা স্যারকে টেনে আনে, মূলত তাদের ব্যঙ্গ করেই খোলা হয়েছিল এই ফ্যান পেজটি।’

পেজটিতে লাইকের সংখ্যা প্রায় সাত হাজার। স্যারের ভক্তরা পেজটি চালালেও অনেকে মাঝেমধ্যে পেজটিকে ভুল বোঝে। তখন তৈরি হয় আরও মজার পরিস্থিতি।
লিংক: fb.com/ZafarIqbal.UttorDen