শূন্যস্থান পূরণ অংশ-২
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান-এর ওপর।
অধ্যায়-১
২৯. সূর্যের আলো ছাড়া কোনো প্রাণীই — পারে না। উত্তর: বাঁচতে।
৩০. আল্লাহর আইন ও বিধানের জ্ঞান অর্জন করা আমাদের জন্য —।
উত্তর: ফরজ।
৩১. আল্লাহর বিধান আছে —।
উত্তর: কুরআন মজিদে।
৩২. আল্লাহ তাআলার প্রতি আনুগত্যের নামই হচ্ছে —। উত্তর: ইসলাম।
৩৩. গাছপালা — থেকে নেয় কার্বন-ডাই অক্সাইড। উত্তর: বাতাস।
৩৪. শ্বাস-প্রশ্বাস ছাড়া কোনো — বাঁচে না। উত্তর: জীব।
৩৫. — পানি ব্যবহারে স্বাস্থ্য ভালো থাকে। উত্তর: বিশুদ্ধ।
৩৬. — মাধ্যমে আমরা প্রতিনিয়ত বিশুদ্ধ পানি পেয়ে থাকে।
উত্তর: পানিচক্রের।
৩৭. আলো, বাতাস, পানি সবই আল্লাহ তাআলার —। উত্তর: দান।
৩৮. সব সৃষ্টিকে আল্লাহ মানুষের — করে দিয়েছেন। উত্তর: আজ্ঞাবহ।
৩৯. মানুষ — প্ররোচনায় অন্যায় করে ফেলে। উত্তর: শয়তানের।
৪০. আমরা — কিছু বলব না।
উত্তর: অন্যায়।
৪১. আমরা — ভঙ্গ করব না।
উত্তর: ওয়াদা।
৪২. আমরা — কাজে অবহেলা করব না। উত্তর: কর্তব্য।
৪৩. ইসলামের দ্বিতীয় মৌলিক বিশ্বাস হলো —। উত্তর: রিসালাত।
৪৪. রিসালাত অর্থ —।
উত্তর: বার্তা বহন।
৪৫. — সম্পর্কে একমাত্র আল্লাহই জ্ঞান রাখেন। উত্তর: ভবিষ্যত।
৪৬. প্রত্যেক জাতির জন্য — এসেছেন। উত্তর: পথ প্রদর্শক।
৪৭. খাতামুন্নাবিয়ীন অর্থ —।
উত্তর: সর্বশেষ নবী।
৪৮. পৃথিবীতে কেউ — নয়।
উত্তর: অমর।
৪৯. মৃত্যুর পরবর্তী জগতকে বলা হয়—। উত্তর: আখিরাত।
৫০. আখিরাত অর্থ —।
উত্তর: পরকাল।
৫১. মৃত্যুর পরের জীবন — জীবন।
উত্তর: অনন্তকালের
৫২. হাশরের দিন আল্লাহর সামনে সবাইকে — হতে হবে।
উত্তর: হাজির।
৫৩. যার দ্বারা ওজন করা হবে তাকে — বলে। উত্তর: মিজান।
৫৪. জান্নাতে তারাই যাবে ওজনে যাদের — কাজ বেশি হবে।
উত্তর: নেক।
৫৫. — চরিত্রে থাকবে আল্লাহ তাআলার ভয়। উত্তর: মুসলিম।
৫৬. একজন মুসলিমের চরিত্রে থাকবে — ও মহত্বের সমাবেশ।
উত্তর: সততা।
৫৭. সওয়াল-জবাব অর্থ —।
উত্তর: প্রশ্ন এবং উত্তর।
অধ্যায়-২
১. —ঈমানের অঙ্গ। উত্তর: পবিত্রতা।
২. ইবাদত শব্দের অর্থ—।
উত্তর: আনুগত্য।
৩. ইলাহ মানে—। উত্তর: মাবুদ।
৪. আবদ মানে—।
উত্তর: অনুগত বান্দা।
৫. ভালো কাজের উত্সাহ দেওয়াও—।
উত্তর: ইবাদত।
৬.— ব্যবসা-বাণিজ্য করাও ইবাদত।
উত্তর: সত্পথে।
৭. আমরা সর্বক্ষণই আল্লাহ তাআলার — মশগুল থাকতে পারি।
উত্তর: ইবাদতে।
৮. আল্লাহ তাআলার ইবাদতের জন্য— থাকা প্রয়োজন।
উত্তর: পাক-পবিত্র।
৯. অপবিত্র অবস্থায়—স্পর্শ করা যায় না। উত্তর: কোরআন মজিদ
১০. অপবিত্র স্থানে—আদায় করা যায় না। উত্তর: সালাত।
১১. আনুগত্য প্রকাশের সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো—। উত্তর: সালাত।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল