প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জনপ্রিয় ব্রাউজার মজিলা ফায়ারফক্সের সাহায্যে স্বয়ংক্রিয়ভাবে আপনি জানতে পারবেন আপনার নতুন কোনো ই-মেইল এসেছে কি না। এ জন্য আপনার ‘ওয়েব মেইল নটিফায়ার’ নামের একটি অ্যাডঅন লাগবে, https://addons.mozilla.org/en-US/firefox/addon/4490 থেকে নামিয়ে নিন। এখন ফায়ারফক্স রিস্টার্ট করুন। খেয়াল করুন, সবার নিচে ডান পাশে মেইলের একটি আইকন এসেছে। আইকনে ক্লিক করে Preference অপশনে যান। ড্রপডাউন মেনুতে google, yahoo, hotmail-এর নাম রয়েছে। এখন Username ও Password বসিয়ে আপনার সব অ্যাকাউন্ট একে একে add করে নিন। এর পর থেকে নতুন মেইল এলে নিচের আইকনে সংকেত দেখাবে।খালেদ মাহমুদ খান