মেইল প্রেরকের নাম যেভাবে পরিবর্তন করা যায়

আপনার ওয়েব ই-মেইল অ্যাকাউন্টসে প্রেরকের নাম পরিবর্তন করতে পারেন সহজেই। আপনি যখন ই-মেইল অ্যাকাউন্ট খোলেন, তখন আপনার প্রোফাইলের তথ্য পূরণ করতে নাম ব্যবহার করেন। যখন ওই অ্যাকাউন্ট থেকে কোনো মেইল পাঠানো হয়, তখন প্রেরক হিসেবে নাম দেখা যায়। এ নামটি কখনো কখনো পরিবর্তন করার প্রয়োজন পড়ে। জিমেইল, ইয়াহু মেইল কিংবা আউটলুকে নাম পরিবর্তন করার সুবিধা রয়েছে।

জিমেইল
প্রথম ধাপ: মেইলের ডান দিকে কোনার দিকে ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচিত করুন।
দ্বিতীয় ধাপ: ‘অ্যাকাউন্টস’ ট্যাবটি নির্বাচিত করুন এবং ‘সেন্ড মেইল অ্যাজ’ বিভাগটির ডান দিকে ‘এডিট ইনফো’ লিংকটি নির্বাচন করুন।
তৃতীয় ধাপ: বক্সের মধ্যে আপনি নতুন যে নাম চান তা লিখে ফেলুন এবং ‘সেভ চেঞ্জ’ ক্লিক করে নামটি সেভ করে ফেলুন।

ইয়াহু মেইল
প্রথম ধাপ: ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘সেটিংস’ নির্বাচিত করুন।
দ্বিতীয় ধাপ: ‘অ্যাকাউন্ট’ ট্যাব থেকে ডান পাশে ইয়াহু অ্যাকাউন্টসের অধীনে থাকা ‘এডিট’ বাটনে ক্লিক করুন।
তৃতীয় ধাপ: ‘সেন্ডিং নেম’ বক্সটির মধ্যে আপনার কাঙ্ক্ষিত নাম লিখুন এবং সেভ বাটনে ক্লিক করে তা সেভ করে ফেলুন।

আউটলুক ডটকম
প্রথম ধাপ: ‘গিয়ার’ আইকনে ক্লিক করে ‘মোর মেইল সেটিংস’ নির্বাচিত করুন।
দ্বিতীয় ধাপ: ‘ম্যানেজিং ইওর অ্যাকাউন্ট’ থেকে ‘অ্যাকাউন্ট ডিটেইলস’ ক্লিক করুন।
তৃতীয় ধাপ: অ্যাকাউন্ট সামারি দেখালে ‘এডিট ডিসপ্লে নেম’ লিংকটিতে ক্লিক করুন।
চতুর্থ ধাপ: আপনার নামের প্রথম ও দ্বিতীয় অংশ পূরণ করে সেভ করুন। আউটলুকে নামের দুটি অংশ পূরণ করতে হয় কিন্তু ইয়াহু ও জিমেইলে তা লাগে না।