মেক্সিকোতে জরিমানা গুনল ইয়াহু
ইন্টারনেটে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠান ইয়াহুকে জরিমানা হিসেবে ২৭০ কোটি মার্কিন ডলার দিতে আদেশ দিয়েছেন মেক্সিকোর একটি আদালত। টেলিফোন গ্রাহকদের নামের তালিকা বা ইয়েলো পেজ তৈরির চুক্তি ভঙ্গ ও মুনাফা সংক্রান্ত মামলায় আদালত ইয়াহুকে গত ১ নভেম্বর এ আদেশ দিয়েছেন। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।ইয়াহুর বিরুদ্ধে এ মামলাটি করেছিল মেক্সিকোর প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওয়াইড ডিরেক্টরিজ এসএ দে সিভি এবং আইডিয়াস ইন্টারঅ্যাকটিভাস এসএ দে সিভি।ইয়াহু অবশ্য আদালতের এ রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে। এ প্রসঙ্গে ইয়াহু জানিয়েছে, ইয়াহুর মনে করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আনা অভিযোগ অযৌক্তিক।এক বিবৃতিতে ইয়াহু’র ওয়েবসাইটে জানানো হয়েছে, মেক্সিকো সিটির ৪৯তম সিভিল আদালতে এ মামলায় ‘ইয়াহু ইনকরপোরেশন এবং ইয়াহু দ্য মেক্সিকোর বিরুদ্ধে ২৭০ কোটি মার্কিন ডলারের একটি খসড়া রায় ঘোষণা করেছে।’এদিকে ইয়াহু’র জরিমানার এ খবর প্রকাশিত হওয়ার পর তাত্ক্ষণিকভাবে প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য কমে যায়।