মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

চিকিত্সা পেশার পাশাপাশি লেখালেখি করি। আমার চিকিত্সক সহকর্মীদের অনেকে লেখালেখির বিষয়ে আমার কাছে অনেক কিছু জানার আছে বলে একধরনের ভুল ধারণা পোষণ করেন। তেমনি একজন একটা ভুল করে বসলেন। জিজ্ঞেস করলেন, ‘কাউসার ভাই, আপনি তো অনেক কিছুই লিখছেন দেখি। তা কী লিখে সবচেয়ে বেশি আয় করা যায়?’
আমি বললাম, ‘অবশ্যই প্রেসক্রিপশন!’

আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

এক ভদ্রমহিলা স্বামীকে নিয়ে গেলেন চিকিত্সকের কাছে। সমস্যা শুনে চিকিত্সক বললেন, ‘দেখুন, আপনার স্বামীর প্রয়োজন পর্যাপ্ত ঘুম আর বিশ্রাম। একটা ঘুমের ওষুধ দিলাম, ওটা খেতে দেবেন।’
ভদ্রমহিলার স্বামী বললেন, ‘স্যার, ওষুধটা আমাকে না দিয়ে ওকেই দিন।’
কম বয়সী এক ছেলে গেল চোখের চিকিত্সকের কাছে। চিকিত্সক ছেলেটির চোখে কোনো সমস্যাই খুঁজে পেলেন না। দেয়ালে টাঙানো চার্ট দেখিয়ে বললেন, ‘ওপর থেকে অক্ষরগুলো পড়ো তো, বাবা।’
: অক্ষর!
: ওই যে চার্ট। দেখতে পাচ্ছ না?
: না তো!

: দেয়ালে টাঙানো।
: দেয়াল? সেটা আবার কোথায়?

আঁকা: আসিফুর রহমান
আঁকা: আসিফুর রহমান

ছেলেটিকে পরবর্তী চিকিত্সার জন্য রেফার করলেন চিকিত্সক। ছেলেটি বলল, ‘কিন্তু সামনে যে আমার পরীক্ষা! সেটা দেব কী করে? আমাকে ওই পরীক্ষার জন্য একটা আনফিট সার্টিফিকেট লিখে দিন, প্লিজ।’
মেডিকেল কলেজের পুনর্মিলনীতে দুজন প্রাক্তন ছাত্র
আমাকে চিনতে পারছেন না, ভাই! আমি আপনার জুনিয়র ছিলাম।
তাই নাকি! মেডিকেলে আমার কোনো গোঁফওয়ালা জুনিয়র ছিল বলে তো মনে পড়ছে না!