মেডিকেল রস

. এ এলাকা ছাড়া আপনার আর কোথায় চেম্বার আছে?
: ঢাকায়।
: ও, ঢাকায়ও তাহলে আপনারাই বসেন! আমি ভেবেছিলাম, সামনের সপ্তাহে একটু ঢাকায় যাব, ডাক্তার দেখাতে।

. ডাক্তার ফজলে রাব্বী হলের জাফর ভাইয়ের ক্যানটিনে গেছি সকালের নাশতা করতে। গিয়ে ওয়েটারকে বললাম, ‘নাশতা দাও। আর জাফর ভাই কই? জাফর ভাইকে ডাক।’ ওয়েটার সম্রাট মিনমিন করে বলল, ‘স্যার, জাফর ভাই তো জহির ভাইয়ের ক্যানটিনে নাশতা করতে গেছে।’
. তখন ইন্টার্নি করছিলাম। সাপে কাটা এক রোগী এলেন। জিজ্ঞেস করলাম, ‘কোথায় কেটেছে?’ রোগীর সঙ্গে আসা উদ্বিগ্ন এক স্বজন জবাব দিলেন, ‘বটতলায়, বটতলায়! বড় পুকুরের ডাইন পাড়ে!’
. ডাক্তার আজিজ তার পুরোনো এক রোগীকে জিজ্ঞেস করলেন, ‘আমার প্রেসক্রিপশনটা ঠিকমতো ফলো করেছিলেন তো?’ রোগী বললেন, ‘ওই প্রেসক্রিপশনটা ফলো করলে নির্ঘাত মারা যেতাম!’ ডাক্তার আজিজ অবাক হয়ে গেলেন, ‘মানে?’ রোগীর জবাব, ‘ডাক্তার সাহেব, ওই প্রেসক্রিপশনটা জানালা দিয়ে নিচে পড়ে গিয়েছিল!’