মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

.এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন, ‘এই যে ভাই, এই রাস্তাটা কি হাসপাতালের দিকে গেছে?’ রাস্তার পাশে বসে নেশা করতে থাকা লোকটি তাকে জবাব দিল, ‘ধুর মিয়া, রাস্তার কী অসুখ হইছে যে রাস্তা হাসপাতালের দিকে যাইব!’
.এক শিশু রোগীকে মূত্র পরীক্ষার পরামর্শ দিলেন চিকিৎসক নাফিজ। তার হাসপাতালের নার্স শিশুটিকে একটা টেস্টটিউব দিয়ে বললেন, ‘এই যে বাবু, যাও, টয়লেটে গিয়ে এতে হিসু করে এসো।’ শিশুটি কিছুক্ষণ পর টয়লেট থেকে বেরিয়ে এল হাসিমুখে। তারপর নার্সকে খালি টেস্টটিউবটি ফেরত দিয়ে বলল, ‘এর দরকার পড়েনি। ভেতরে কমোড ছিল।’