মেডিকেল রস
মেডিকেল জীবনে যাত্রার শুরুতেই আদিল তার এক সিনিয়র ভাইকে বলল, ‘এ কোন কঠিন জীবনে যাত্রা শুরু করলাম ভাই?’ বড় ভাই বললেন, ‘যাত্রা না ছাই! যাত্রা শুরু হলে লোকে বলে, “যাত্রাপালা শুরু হচ্ছে...যাত্রাপালা শুরু হচ্ছে...”। আর মেডিকেলে তোর যাত্রার শুরুতে আমাকে বলতেই হচ্ছে—যাত্রা শুরু হচ্ছে...পালা, যাত্রা শুরু হচ্ছে...পালা!’
বাবা রায়হানকে জিজ্ঞেস করলেন, ‘তোমার মেডিকেলের ফার্স্ট টার্মের রেজাল্ট বের হয়েছে শুনলাম। তোমার রেজাল্ট কী?’ রায়হান ফেল করেছে, সেটা বাবাকে বলে সামনের ছুটির আনন্দটা মাটি করতে ইচ্ছে করছে না ওর। তাই বলল, ‘আমাদের স্যার তো একজন ডাক্তার, তাই তাঁর হাতের লেখা বোঝা যাচ্ছে না। ফেল না পাস করেছি জানতে হলে ছুটির পর স্যারকে জিজ্ঞেস করতে হবে।’
: ডাক্তার আয়নার সামনে দাঁড়ায় কখন?
: রোগ হলে, নিজেকে দেখে নেওয়ার জন্য!
স্কুলপড়ুয়া গাবলুকে ডাক্তার জিজ্ঞেস করলেন, ‘বাবু, পরীক্ষার কাগজ কোথায় তোমার?’
‘সে তো পরীক্ষার পরই স্কুলে জমা দিয়ে এসেছি আংকেল।’ গাবলুর জবাব।