মেডিকেল রস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* ডিপার্টমেন্ট হেড বললেন, ‘ঘাড় ধরে মেডিকেল থেকে বের করে দেব!’

যাকে বলা হয়েছে তার পাশের জন ফিসফিস করে বলল, ‘মেডিকেল থেকে ছয় বছরের আগে বের হওয়ার অপশন আছে, নাকি স্যার শুধু শুধুই আশা দিচ্ছেন?’

* : মেডিকেলে পড়ার সময় ছাত্ররা আগে জানে, তারপর পরীক্ষা দেয়।

: আর মেডিকেল পাস করার পর?

: জানার জন্য রোগীকে পরীক্ষা দেয়।

* এই গল্পটা আমি শুনেছি এক বন্ধুর কাছ থেকে। সত্য-মিথ্যা জানি না! ডাক্তার রোগীর কাছে জানতে চাইলেন-

: চিকিৎসার জন্য কোথায় যাবেন ঠিক করেছেন?

: সিঙ্গাপুর।

: কেন, এই চিকিৎসা তো দেশেই হয়।

: তা হয়, কিন্তু স্ট্যাটাস বলে একটা বিষয় আছে না?

* : ইদানীং স্বপ্নের মধ্যে আমার খুব মানসিক সমস্যা হয়! ডাক্তার সাহেব, কী করব, বলবেন?

: স্বপ্নে মানসিক সমস্যা হওয়ামাত্রই আমাকে দেখাতে চলে আসবেন। আমিও ইদানীং স্বপ্নে রোগী দেখি।