মেডিকেলে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল টেস্ট-৫
প্রাণিবিজ্ঞান
৪৬। কোনটি মিথ্যা?
ক. ক্ষুধার্ত Hydra-তে সংকোচন আস্তে আস্তে হয় খ. মৌখিক প্রান্ত অপেক্ষা বিমৌখিক প্রান্তের পুনর্গঠন প্রক্রিয়া মন্থর
গ. পরজীবীর বিভিন্ন অঙ্গের আমূল পরিবর্তন হয় ঘ. সিলোম পৌষ্টিকনালির কাজ করে না
৪৭। অ্যাপিডার্মিসের গ্রন্থিকোষের কাজ—
ক. খাদ্য পিচ্ছিল করা খ. গলাধঃকরণে সাহায্য
গ. কিউটিকল ক্ষরণ ঘ. বস্তুর সঙ্গে লেগে থাকা
৪৮। হাইড্রার কর্ষিকার ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় যে কাজটিতে অংশ নেয়—
ক. চলন খ. আত্মরক্ষা
গ. খাদ্য সংগ্রহ ঘ. জনন
৪৯। কোনটি ভুল?
ক. দেহকোষ জার্মিনাল কোষের পরস্ফুিটনের আবহ সৃষ্টি করে না
খ. পুরুষ জননকোষকে sparmatozoan বা sperm বলে
গ. সেকেন্ডারি স্পার্মাটোসাইট n সংখ্যক ক্রোমোসোম বহন করে
ঘ.স্পার্মাটিভ বিপুল পরিমাণ সাইটোপ্লাজমযুক্ত
৫০। স্পার্মিওজেনেসিসে নিউক্লিয়াস কোনটি ত্যাগ করে না?
ক. RNA খ. DNA
গ. প্রোটিন ঘ. নিউক্লিওলাস
৫১। প্রতি মিনিটে শুক্রাণু তৈরি হয়—
ক. ১ লাখের বেশি খ. ১০,০০০-এর বেশি
গ. ১,০০০-এর কম ঘ. ১,০০০-এর বেশি
৫২। কোন তথ্যটি ভুল নয়?
ক. স্তন্যপায়ীদের ডিম্বাণুতে ফলিকল থাকে
খ. উওসাইটে নিউক্লিওপ্লাজমের পরিমাণ বেড়ে গেলে তাকে জার্মিনাল ফলিকল বলে
গ. দ্বিতীয় মায়োটিকে স্যাইন্যাপসিস ঘটে
ঘ. পোলার বডি শুধু নিউক্লিয়াস নিয়ে গঠিত
৫৩। মাছে প্রাইমারি ঝিল্লি (ডিম্বাণু) কী নামে পরিচিত?
ক. জেনা পেলুসিডা খ. কোরিয়ন
গ. করোনা রেডিয়াটা ঘ. ভিটেলাইন ঝিল্লি
৫৪। Oral cavity কোন স্তর থেকে গঠিত হয়?
ক. অ্যাক্টোডার্ম খ. মেসোডার্ম
গ. অ্যান্ডাডার্ম ঘ. none
৫৫। সেন্ট্রোলেসিথাল ডিম্বাণু দেখা যায়—
ক. মাছ খ. পতঙ্গ গ. জিরাফ ঘ. উভচর
৫৬। কোনটি উওজেনেসিসের জন্য প্রযোজ্য?
ক. নির্দিষ্ট পর্দা ঘেরা থাকে না
খ. অ্যান্ড্রোগ্যামিক বস্তু ক্ষরিত হয়
গ. শেষ পর্যায় ডিম্বাশয়ের বাইরে ঘটে
ঘ. শেষ পর্যায় ডিম্বাশয়ের বাইরে ঘটে না
৫৭। স্থলে বসবাসকারী অধিকাংশ প্রাণীতে কোন নিষেক দেখা যায়?
ক. অন্তঃনিষেক খ. স্বনিষেক
গ. বহিঃনিষেক ঘ. পরনিষেক।
৫৮। কোনটি ভুল?
ক. ডিম্বাণু থেকে উৎপন্ন অ্যান্টিফার্টিলাইজিন হরমোনে সাড়া দিয়ে অসংখ্য শুক্রাণুগুচ্ছ বদ্ধ হয় খ. অ্যাক্রোসোম থেকে স্পার্ম লাইসিন ক্ষরিত হয়
গ. স্তন্যপায়ীতে নিষেক ঝিল্লি গঠিত হয় না
ঘ. পোলার বডি সৃষ্টির সময় হারানো সাইটোপ্লাজমের পুনরুদ্ধার ঘটে।
# উত্তর ছাপা হবে আগামীকাল
মডেল প্রশ্ন করেছেন ফারহানা মিথিলা
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, ঢাকা

মেডিকেলে ভর্তি পরীক্ষা: মডেল টেস্ট-৪ এর উত্তর
৩৪. ঘ ৩৫. খ, ঘ ৩৬. গ ৩৭. গ ৩৮. ঘ ৩৯. ঘ ৪০. Blank ৪১. খ ৪২. ক ৪৩. খ ৪৪. খ ৪৫. গ।