মেডিকেলের পরীক্ষার জন্য অ্যাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফ বাংলাদেশে ‘মেডিকেল পোস্ট গ্র্যাজুয়েশন’ পরীক্ষা প্রস্তুতির উপযোগী মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ) চালু করেছে। ইসোরাল মেডি কুইজ (Esoral Medi Quiz) নামে এই অ্যাপ এখন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে কাজ করবে।
বিপুলসংখ্যক প্রশ্ন নিয়ে তৈরি করা এই অ্যাপটি মেডিসিন, সার্জারি, গাইনি ও পেডিয়াট্রিক্সের মতো গুরুত্বপূর্ণ বিভাগের ওপর প্রস্তুত করা হয়েছে। অ্যাপটিতে বহুনির্বচনী ও একক—দুই ধরনের প্রশ্নেরই সমাধান দেওয়া আছে।
নামানোর ঠিকানা: http://goo.gl/m5QgHs —বিজ্ঞপ্তি