মেধাস্বত্ব অধিকার নিয়ে মাইক্রোফটের আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিটেইল পার্টনারদের জন্য মাইক্রোসফট বাংলাদেশ মেধাস্বত্ব অধিকার সচেতনতা বিষয়ে অধিবেশন করেছে। সম্প্রতি ঢাকার আইডিবি মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে কপিরাইট অফিসের রেজিস্ট্রার মনজুর মোরশেদ চৌধুরী আইপিআর ‘ল অ্যান্ড অ্যানফোর্সমেন্ট’ বিষয়ে আলোচনা করেন।

বিএসএর পরামর্শক ইফতেখার তাহের বাংলাদেশ ও বহির্বিশ্বে পাইরেসির বিরুদ্ধে বিভিন্ন দেশে বিএসএর ভূমিকা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কম্পিউটার সিটির সভাপতি মজিবুর রহমান, মাইক্রোসফট বাংলাদেশের প্রধান পরিচালন কর্মকর্তা পুবুদু বাসনায়েক, অ্যান্টি-পাইরেসি ব্যবস্থাপক জিয়ায়েল শামস, পার্টনার অ্যাকাউন্ট ম্যানেজার (ওইএম) আরিফ হোসেনসহ অনেকে। —বিজ্ঞপ্তি