মেধাস্বত্ব সংরক্ষণে নতুন উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যোক্তা, সংগীতশিল্পী, সৃজনশীল প্রকাশক ও তথ্যপ্রযুক্তি-বিষয়ক উদ্ভাবকদের মেধাস্বত্ব সংরক্ষণে কাজ করবে আইপি প্লাস ল ক্লিনিক। গতকাল শনিবার বাংলাদেশ কপিরাইট অ্যান্ড আইপি ফোরাম (বিসিআইএফ) আয়োজিত সংবাদ সম্মেলন এ সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন কপিরাইট বিশেষজ্ঞ মনজুরুর রহমান, বিসিআইএফের চেয়ারম্যান কাজী জাহিন হাসান, প্রধান নির্বাহী এ বি এম হামিদুল মিজবাহসহ অনেকে। সংবাদ সম্মেলনে জানানো হয়, অ্যাপ্লিকেশন, সফটওয়্যার, ব্যবসা ইত্যাদি ক্ষেত্রে বিনা মূল্যে কপিরাইট ও আইনি পরামর্শ দেবে আইপি ক্লিনিক। বিস্তারিত জানা যাবে www.bcipf.org/ipplus ঠিকানায়। —বিজ্ঞপ্তি