মেন্থল সিগারেটে আরও বেশি ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের গবেষকেরা জানিয়েছেন, সাধারণ সিগারেটের তুলনায় মেন্থলযুক্ত সিগারেটে ক্ষতি বেশি হয়। যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের গবেষকেরা তাঁদের সাম্প্রতিক গবেষণায় এ তথ্য জানার পর মেন্থলযুক্ত সিগারেট পানে নিষেধাজ্ঞার জারির বিষয়টি নিয়ে ভাবছে। এক খবরে এ তথ্য জানিয়েছে বিবিসি অনলাইন।
গবেষকেরা জানিয়েছেন, মেন্থলযুক্ত সিগারেট পান করলে সিগারেট ছেড়ে দেওয়া কষ্টকর হয়ে দাঁড়ায়। মেন্থল সিগারেট সাধারণ সিগারেটের তুলনায় স্বাদে ভিন্ন হলেও এতে ক্ষতিকর উপাদান বেশি থাকে।
বর্তমানে মেন্থলযুক্ত সিগারেট শিল্প বাড়ছে বলেও যুক্তরাষ্ট্রের এফডিএর গবেষকেরা জানিয়েছেন। মেন্থলযুক্ত সিগারেটের ক্ষতিকর দিক জানতে আরও গবেষণা করবেন তাঁরা।