মেমোরি কার্ড করবে র্যামের কাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন এবং ট্যাবলেটগুলো নানামুখী সেবা দেওয়ায় এটি অনেক জনপ্রিয়। কম দামের অ্যান্ড্রয়েডচালিত ফোন বা ট্যাবলেটগুলোর ফিচারে বেশি র‌্যাম থাকে না। এ জন্য অনেক সময় উচ্চগতির গেমস বা অ্যাপস ব্যবহার করা যায় না। কিন্তু এখন চাইলেই ফোনের মেমোরি কার্ডকে র‌্যাম হিসেবে ব্যবহার করা যাবে। এ জন্য স্মার্টফোনকে রুট করে মেমোরি কার্ডকে র‌্যাম হিসেবে ব্যবহার করা যাবে। তার আগে জেনে নিতে হবে আপনার স্মার্টফোনটি রুট করলে ফোন প্রস্তুতকারক পরবর্তী সময়ে সেটির ওয়ারেন্টি দেবে কি না। এটি জেনে নিন সহজে স্মার্টফোনকে রুট করার নিয়ম: http://goo.gl/1Q5HEo বা http://goo.gl/KMKlzO ঠিকানায় গিয়ে দেখে নিন। এবার কাজ হবে মেমোরি কার্ডকে পার্টিশান করে নেওয়ার। এ জন্য http://goo.gl/oUDawJ ঠিকানা থেকে বিনা মূল্যে পার্টিশান উইজার্ড সফটওয়্যারটি নামিয়ে নিয়ে কম্পিউটারে ইনস্টল করে নিন। এবার একটি কার্ড রিডারে যে মেমোরি কার্ডকে র‌্যাম বানাতে চান সেটি কম্পিউটারে ইউএসবি লাগিয়ে নিন। এবার পার্টিশান উইজার্ড সফটওয়্যারটি চালু করে MiniTool Partition Wizard চেপে সেটি চালু করুন। Disk 2 বিভাগে দেখুন আপনার মেমোরি কার্ড দেখাবে। এতে মাউসের রাইট ক্লিক করে Delete চাপুন। আবার এটিতে রাইট ক্লিক করে Create-এ ক্লিক করুন। এবার এখানে Create new partition উইন্ডো এলে Create as থেকে Primary নির্বাচন করে File System থেকে FAT32 নির্ধারণ করুন। Partition size-এ র‌্যাম ১ গিগাবাইট নিতে চাইলে ১০২৪ লিখে দিয়ে OK চাপুন। এই পার্টিশান ১ গিগাবাইট রাখতে হবে। অতিরিক্ত যায়গা না নেওয়াই ভালো। এবার অবশিষ্ট Unallocated-এ রাইট ক্লিক করে আবার Create চেপে পরের মেসেজে Yes চাপুন। এবার Create new partition উইন্ডো থেকে Create as-এ Primary নির্বাচন করে File System থেকে EXT3 নির্বাচন করে ওকে চাপুন। এবার General মেন্যু থেকে Apply Changes ক্লিক করুন। পরের বার্তায় Yes চাপুন। কিছুক্ষণ সময় নেবে পার্টিশান তৈরি হতে। কাজ শেষে কার্ডকে ফোনে ঢুকিয়ে নিন। এবার গুগল প্লে স্টোরের http://goo.gl/yai34q ঠিকানা থেকে লিংক টু এসডি অ্যাপসটি ফোনে ইনস্টল করে নিন। এবার অ্যাপসটি চালু করলে Root Permission বিষয়ে জানতে চাইবে। কীভাবে কোথায় কোন মেমোরি ব্যবহার হচ্ছে এই অ্যাপসটি আপনাকে জানিয়ে দেবে। সব কাজ বুঝে নিয়ে করলে ফোনের ইন্টারনাল মেমোরির সঙ্গে এসডি কার্ড মেমোরি যুক্ত হয়ে যাবে এবং এটি র‌্যামের মতো কাজ করবে।

—মো. রাকিবুল হাসান