মেরি ক্রিসমাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বড়দিনের জন্য গির্জায় চলছে আলপনা আঁকা
বড়দিনের জন্য গির্জায় চলছে আলপনা আঁকা

বড়দিন উৎসবে সেজে উঠেছে ঢাকার সব গির্জা। বড়দিন উদ্যাপনের জন্য গির্জার প্রস্তুতি চলে বেশ কয়েক দিন আগে থেকেই। তবে ২৪ ডিসেম্বর রাত থেকেই সব

কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের আলোকসজ্জা
কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথিড্রালের আলোকসজ্জা

গির্জা আলোকমালায় ঝলমলে হয়ে উঠেছে। সঙ্গে শান্ত, সমাহিত, সৌম্যভাব তো আছেই।
লক্ষ্মীবাজার, আরমানিটোলা, সায়েদাবাদ, জনসন রোড, তেজগাঁও, মিরপুর, কাফরুল, মোহাম্মদপুর, কাকরাইল, সায়েদাবাদ, গুলশান, বনানী, ইস্কাটন, কমলাপুর—ঢাকার প্রায় সব এলাকাতেই আছে গির্জা। রোমান ক্যাথলিক ও প্রোটেস্ট্যান্ট দুই ধারার গির্জাই আজ প্রস্তুত খ্রিষ্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসবের জন্য।
লক্ষ্মীবাজারের হলিক্রস চার্চ বা পবিত্র ক্রুশের গির্জার ফাদার জেমস শ্যামল গমেজ জানালেন, গির্জায় বড়দিনে সকালে উপাসনা হয়। ভেতরটা সাজানো হয় ক্রিসমাস ট্রি ও অন্য অনুষঙ্গ দিয়ে। বাইরেও থাকে আলোকসজ্জা। গির্জার আধ্যাত্মিক গাম্ভীর্য বজায় থাকে উৎসবের দিনেও।
২২ ও ২৩ ডিসেম্বর ঢাকার বেশ কয়েকটি গির্জা ঘুরে বড়দিনের প্রস্তুতি চোখে পড়ে। কাকরাইলে সেন্ট মেরিস ক্যাথিড্রালে দেখা গেল আলোকসজ্জা শুরু হয়ে গেছে। অন্যান্য গির্জাতেও চোখে পড়ল প্রস্তুতি-পর্ব। আবার অনেক গির্জাতে এরই মধ্যে হয়ে গেছে প্রাক-বড়দিন উৎসব। তাই ভেতরের সাজসজ্জা সম্পন্ন সব গির্জারই। বাইরের সাজানো-গোছানোও শেষ হয়েছে কাল। আজ বড়দিনে একেবারে তৈরি সব গির্জা। উৎসবের আলোয় আলোকিত হয়ে গির্জাগুলো বলছে শুভ বড়দিন—মেরি ক্রিসমাস।

জনসন রোডে সেন্ট থমাস ক্যাথিড্রাল
জনসন রোডে সেন্ট থমাস ক্যাথিড্রাল
তেজগাঁওয়ে হলি রোজারি গির্জার পাশে চলে উত্সবের নানা উপকরণের বিকিকিনি
তেজগাঁওয়ে হলি রোজারি গির্জার পাশে চলে উত্সবের নানা উপকরণের বিকিকিনি