মেলায় কম দামের স্মার্টফোন ও ট্যাব খুঁজছেন ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্মার্টফোন ও ট্যাব মেলায় প্রতিদিনই চলছে গেম প্রতিযোগিতা
স্মার্টফোন ও ট্যাব মেলায় প্রতিদিনই চলছে গেম প্রতিযোগিতা

‘স্মার্টফোন ও ট্যাব মেলায় সাড়ে চার হাজার টাকায় ট্যাব কিনতে এসেছি। কিনেও ফেললাম।’ কথাগুলো ঢাকার উত্তরার চন্দন দীপার। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটার মেলার দ্বিতীয় দিন গতকাল শনিবার কথা হয় তাঁর সঙ্গে। দীপার মতো অনেকেই এসেছেন কম দামে এই মেলায় ফোন কিনতে। সিম্ফনির বিভিন্ন দামের স্মার্টফোন দেখছিলেন নোমান আহমেদ। তিনি জানান, মেলায় সিম্ফনি বিশেষ ছাড়ের কুপন দিচ্ছে। এই কুপন নিয়ে দেখেশুনে একটা কিনে ফেলব।’
মেলায় রাইজ আপ ল্যাবস তাদের তৈরি ‘হাইওয়ে চেজ’ গেমের মাধ্যমে দেশি মোবাইল গেমের প্রতি গেমারদের আকৃষ্ট করছে। এই গেম খেলার প্রতিযোগিতাও চলছে মেলায়। প্রথম দুজন বিজয়ীর জন্য রয়েছে ট্যাবলেট কম্পিউটার ও স্মার্টফোন পুরস্কার।
তিন দিনের এ মেলা শেষ হবে আজ। এর আয়োজক এক্সপো মেকার। সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। আজ শেষ দিন বেলা ১১টায় বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের উদ্যোগে ‘কেমন ইন্টারনেট চাই?’ শীর্ষক একটি মুক্ত আলোচনার আয়োজন করা হয়েছে।