মেলায় তারুণদের আগ্রহ নতুন প্রযুক্তিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশাল আকৃতির কম্পিউটারের পাশে বড় আকৃতির মনিটরের মধ্য দিয়ে মেলায় প্রবেশ করছে দর্শকেরা। পায়ের নিচে কিবোর্ড। একপাশে বিরাট এক মাউস। মূল ফটকে প্রযুক্তির এমন আভাস পেয়ে বিভিন্ন মেলায় ঢুকে সর্বশেষ প্রযুক্তির খবর নিচ্ছে সবাই। এমনই দৃশ্য বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক মেলায়।সিটিআইটি মেলার চতুর্থ। গতকাল শনিবার মেলার চতুর্থ দিনেও কম্পিউটার সিটি ঘুরে দেখা গেল, বিভিন্ন প্রতিষ্ঠান নানা রকম পুরস্কার দিচ্ছে ক্রেতাদের। মেলায় আসা দর্শকদের মধ্যে তরুণদের সংখ্যাই বেশি। পাশাপাশি আসছেন বিভিন্ন বয়সী প্রযুক্তিপ্রেমীরা। একদল কলেজ শিক্ষার্থী জানায়, প্রতিটি প্রযুক্তি পণ্যে ছাড় থাকায় ভালো হয়েছে। তবে শিক্ষার্থীদের জন্য আলাদা করে কোনো বিশেষ সুবিধার কথা কেউ ঘোষণা করেনি।মেলায় বিভিন্ন ব্র্যান্ডের নতুন ডিজিটাল ক্যামেরা এবং এলসিডি মনিটর পাওয়া যাচ্ছে। এসবে ছাড়-উপহারও আছে বেশ। রিশিত কম্পিউটার্স মেলায় এনেছে সনির পার্টি শট ডিজিটাল ক্যামেরা। এ ক্যামেরায় স্বয়ংক্রিয়ভাবে ছবি তোলা যায় এবং সঙ্গে সঙ্গে মনিটরে দেখা যাবে। এ ছাড়া প্রতিষ্ঠানটি সনির এসএলআর এ ১০০ মডেলের ক্যামেরা নিয়ে এসেছে। নেটস্টার বিভিন্ন ক্যামেরার সঙ্গে দিচ্ছে বিশেষ পুরস্কার। জেএএন অ্যাসোসিয়েটস ক্যাননের বিভিন্ন ক্যামেরায় মূল্য ছাড় যেমন দিচ্ছে, তেমন দিচ্ছে উপহারও। এমনকি ক্যামেরা কিনে বিমান টিকিট পাওয়ার সুযোগও আছে। প্রতিষ্ঠানটি সর্বনিম্ন সাত হাজার ৯০০ টাকায় ক্যামেরা দিচ্ছে। টেকনোএজ করপোরেশন বিভিন্ন এলসিডি মনিটরের সঙ্গে দিচ্ছে কুপন। কুপনে রয়েছে বিমান টিকিটসহ নিশ্চিত বিভিন্ন পুরস্কার। ড্যাফোডিল কম্পিউটার্সে ক্যামেরার সঙ্গে বিশেষ ছাড় পাওয়া দিচ্ছে প্রতিষ্ঠানটি। পুরো মেলায় কিউবির ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে দর্শকেরা। মেলার টিকিটের মূল্য ১০ টাকা। তবে বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা বিনা মূল্যে প্রবেশ করতে পারবে। গতকাল সন্ধ্যায় মেলার কেন্দ্রীয় মঞ্চে সাহিত্যিক ইমদাদুল হক মিলন ও অভিনেত্রী নাদিয়াকে সংবর্ধনা দেওয়া হয়। আজ সংবর্ধনা দেওয়া হবে অভিনয়শিল্পী ডলি জহুর ও আজিজুল হাকিমকে। —নুরুন্নবী হাছিব ও বাদল খান