‘এবারের মেলায় আমরা তারুণ্যের জাগরণ দেখেছি। আমরা চাই বেসিসের মাধ্যমে আমাদের তরুণদের উদ্ভাবনী শক্তিকে জাগিয়ে তুলতে। ঢাকায় সদ্য সমাপ্ত পাঁচদিনের বেসিস সফটএক্সপো মেলা শেষেগতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে এ কথা বলেন আয়োজক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মাহবুব জামান।সম্মেলনে জানানো হয়, মেলায় দেশি-বিদেশি মোট ১২০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছিল, মোট দর্শক ছিল ৩০ হাজারের বেশি। পাঁচ দিনব্যাপী বেসিস সফটএক্সপো ২০১১ মেলা গত শনিবার সফলভাবে শেষ হয়েছে। সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিস সফটএক্সপো ২০১১-এর আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর, বেসিসের পরিচালক এ কে সাব্বির মাহবুব, বেসিসের ইভেন্ট ও পিআর ম্যানেজার রাহুল ঘোষ বিপ্লবসহ অনেকে।মেলায় ২০টি সেমিনার, নানান ধরনের প্রতিযোগিতা হয়েছে ইত্যাদি সার্বিক তথ্য উপস্থাপনের পর বেসিস সফটএক্সপো ২০১১-এর আহ্বায়ক এ কে এম ফাহিম মাশরুর বলেন, ‘কৃষি এবং শিক্ষায় আইসিটির ব্যবহার নিয়ে বেশ কিছু উদাহরণদেখা গেছে।’ ভবিষ্যতে এই দুই খাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) ভূমিকা নিয়ে বেসিস ভিন্ন মাত্রার আয়োজন করবে বলে জানান ফাহিম মাশরুর। সম্মেলনে জানানো হয়, বেসিসের পরবর্তী সফটএক্সপো মেলা বসবে ২০১২ সালের ২৩-২৭ ফেব্রুয়ারি, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে।’ —সুর জাহাঙ্গীর