মেলায় প্রযুক্তির তিন বই


বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় এবার তথ্যপ্রযুক্তি ও গবেষণাভিত্তিক অনেক বই প্রকাশিত হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যানিমেশনে পদার্থবিজ্ঞান, প্রোগ্রামিংয়ের বলদ টু বস ও প্রোগ্রামিং-এ হাতেখড়ি।
প্রোগ্রামিংয়ের বলদ টু বস
লেখক: ঝংকার মাহবুব
দাম: ২০০ টাকা
প্রকাশক: আদর্শ
বইটিতে মজা করে প্রোগ্রামিংয়ের মূল বিষয়গুলো তুলে ধরা হয়েছে। এতে ডেটা স্ট্রাকচার, অ্যালগরিদম, অবজেক্ট, ক্লাস, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইত্যাদির খোঁজ মিলবে। আর লেখক বলছেন বইটি সংগ্রহ করলেই প্রোগ্রামিংয়ের জগতে বলদ থেকে বস হয়ে উঠতে পারবেন।
প্রোগ্রামিং-এ হাতেখড়ি
লেখক: মাহবুবুর রহমান
দাম: ২৫০ টাকা

প্রকাশক: সিসটেক পাবলিকেশনস লিমিটেড
নিজে নিজে সি প্রোগ্রামিং শেখার এক অনন্য উপায় প্রোগ্রামিং এ হাতেখড়ি বইটি। সারা বিশ্বে কম্পিউটার প্রোগ্রামারদের ব্যাপক চাহিদা রয়েছে। আর নিজেকে প্রোগ্রামিংয়ে দক্ষ করে তুলতে বইটি কাজে লাগবে। বইটি মেলায় পাওয়া যাবে।
অ্যানিমেশনে পদার্থবিজ্ঞান
লেখক: আরিফ আহমেদ
দাম: ৩০০ টাকা
প্রকাশক: তাম্রলিপি
শিল্প ও বিজ্ঞানের এক অপূর্ব সমন্বয়ে তৈরি হয় ত্রিমাত্রিক (থ্রিডি) অ্যানিমেশন। বাস্তবসম্মত থ্রিডি অ্যানিমেশনের কাজ করতে হলে আগে পদার্থবিজ্ঞানের মৌলিক বিষয়ের জ্ঞান থাকা জরুরি। বইটিতে তা-ই তুলে ধরা হয়েছে।
নিজস্ব প্রতিবেদক