মেসেঞ্জার অ্যাপে ভিডিও কল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেসবুক মেসেঞ্জার অ্যাপ থেকে ভিডিও কল করা যাবে।
ফেসবুক মেসেঞ্জার অ্যাপ থেকে ভিডিও কল করা যাবে।

মেসেঞ্জার অ্যাপে ভিডিও কল করার সুবিধা যুক্ত করেছে ফেসবুক। বর্তমানে ৬০ কোটি ব্যবহারকারী এই অ্যাপটি ব্যবহার করছেন। মোবাইল মেসেজিং সেবাটিকে ১৪০ কোটিরও বেশি ব্যবহারকারীর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের মতো পূর্ণাঙ্গ সেবা হিসেবে গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এখন থেকে ফেসবুক মেসেঞ্জারের ডান দিকের ওপরের কোনার দিকে একটি ভিডিও আইকন দেখতে পাবেন ব্যবহারকারী। এ বছরের শুরুতে শুধু কম্পিউটারে ভয়েস ও ভিডিও কল চালু করেছিল ফেসবুক। এবার মাইক্রোসফটের স্কাইপ, অ্যাপলের ফেসটাইম ও গুগলের হ্যাংআউটসের সঙ্গে প্রতিযোগিতা করবে ফেসবুকের মেসেঞ্জার।
বর্তমানে বেলজিয়াম, কানাডা, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ফ্রান্স, গ্রিস, আয়ারল্যান্ড, লাওস, লিথুনিয়া, মেক্সিকো, নাইজেরিয়া, নরওয়ে, ওমান, পোল্যান্ড, পর্তুগাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়েতে অ্যাপলের আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা মেসেঞ্জারে ভিডিও কল করার সুবিধা পাচ্ছেন। আগামী কয়েক মাসের মধ্যেই অন্যান্য অঞ্চলেও এই সুবিধাটি যুক্ত করবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।