মেসেঞ্জারকে বদলে ফেলছে ফেসবুক

মেসেঞ্জার অ্যাপটিতে থার্ড পার্টি অ্যাপ্লিকেশন সমর্থনের সুবিধা যুক্ত করতে যাচ্ছে ফেসবুক। এতদিন শুধু বার্তা আদানপ্রদানের সুবিধা থাকলেও এখন থার্ডপার্টিরগুলোর কাছে মেসেঞ্জারকে প্ল্যাটফর্ম হিসেবে দাঁড় করাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ জানিয়েছে, ফেসবুক মেসেঞ্জারকে আরও কার্যকর ও দরকারি টুল হিসেবে তৈরি করতেই পদক্ষেপ নিয়েছে ফেসবুক। এশিয়াভিত্তিক চ্যাট অ্যাপ উইচ্যাট ও লাইন বর্তমানে থার্ডপার্টির প্ল্যাটফর্ম হিসেবে খুব ভালো করছে। এই অ্যাপগুলো এখন আর কেবল বন্ধুদের মধ্যে বার্তা পাঠানোতেই সীমাবদ্ধ নেই। এখন থার্ডপার্টির প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফেসবুক এখন মেসেঞ্জারকে সেদিকে নিয়ে যাচ্ছে। প্রাথমিক অবস্থায়, থার্ডপার্টিগুলো কীভাবে কনটেন্ট ও মেসেঞ্জারে তথ্য ছড়িয়ে দেওয়ার পদ্ধতি তৈরি করে সেদিকে গুরুত্ব দেবে ফেসবুক। শুরুর দিকের এই পরীক্ষা শেষ হলে তারপর মেসেঞ্জারের জন্য আরও নতুন সুবিধা যুক্ত করবে ফেসবুক।
আগামী সপ্তাহে সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হবে এফ ৮ ডেভেলপার সম্মেলন। ওই সম্মেলনেই মেসেঞ্জারকে প্ল্যাটফর্ম হিসেবে চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরিকল্পনা করছে ফেসবুক।
প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবলের প্রতিবেদন অনুযায়ী, নতুন পরিকল্পনার অংশীদার হিসেবে প্রায় ২০টি থার্ডপাটির নাম ঘোষণা দিতে পারে ফেসবুক।