মেসেঞ্জারে মোবাইল পেমেন্ট আনছে ফেসবুক

ভবিষ্যতে ই-কমার্স ক্ষেত্রগুলো থেকে আয় বাড়াতে ফেসবুক মেসেঞ্জারে মোবাইল পেমেন্ট সিস্টেম আনার পরিকল্পনা করছেন মার্ক জাকারবার্গ।
মার্ক জাকারবার্গের বরাতে প্রযুক্তি ও ব্যবসা বিষয়ক ওয়েবসাইট বিজনেস ইনসাইডার জানিয়েছে, আগামীতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মোবাইল পেমেন্ট পদ্ধতি নিয়ে মাঠে নামবে ফেসবুক। ফেসবুক কোনো সস্তা পদ্ধতি নেবে না। শুধু কম সময়ে বেশি অর্থ আয় করার পরিকল্পনা নিয়ে কাজ করবে না প্রতিষ্ঠানটি।
বাজার গবেষকেরা অবশ্য জাকারবার্গের এই পরিকল্পনাকে সমর্থন করছেন। মার্কিন বাজার বিশ্লেষকেরা বলছেন, দীর্ঘদিন ধরেই ফেসবুক নানা রকমের ছোটখাটো ই-কমার্স বা পেমেন্ট সিস্টেম নিয়ে কাজ করছে। বর্তমানে ২০ কোটিরও বেশি ব্যবহারকারী রয়েছে ফেসবুকে মেসেজ সার্ভিসে। প্রতিদ্বন্দ্বী অনেক প্রতিষ্ঠান ইতিমধ্যে পেমেন্ট পদ্ধতি নিয়ে কাজ শুরু করেছে। তাই ফেসবুকের পক্ষে পেমেন্ট পদ্ধতি আনার বিষয়টি যুক্তিযুক্ত।
সম্প্রতি জাকারবার্গ মেসেঞ্জার বিভাগ পরিচালনার জন্য পেপ্যালের ডেভিড মার্কাসকে নিয়োগ দিয়েছে ফেসবুক। আরবিসি ক্যাপিটাল মার্কেট বিশ্লেষক মার্ক মাহানি জাকারবার্গকে ডেভিড মার্কাসের নিয়োগ সম্পর্কে প্রশ্ন করেছিলেন। মাহানি জাকারবার্গকে প্রশ্ন করেন, ফেসবুক পেমেন্ট পদ্ধতির দিকে আরও বেশি মনোযোগী না হওয়ার কোনো কারণ আছে কি না?
জাকারবার্গ এই প্রশ্নের উত্তরে বলেন, এক্ষেত্রে আরও বেশি প্রস্তুতি নিয়ে মাঠে নামবে ফেসবুক।