মোবাইল টাওয়ার ভয়ঙ্কর নয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এখনো ভারতের অধিকাংশ মানুষের মনে আশঙ্কা, মোবাইল টাওয়ার বা ফোন থেকে বিচ্ছুরিত বিদ্যুৎ-চৌম্বকীয় রশ্মি মানুষের স্বাস্থে৵র জন্য ক্ষতিকর। এই রশ্মি ক্যানসারের মতো রোগেরও কারণ হতে পারে। কিন্তু গত সপ্তাহে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার মহাপরিচালক রাজন ম্যাথিউস বলেছেন, এটা ভিত্তিহীন । বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) টাওয়ার বিকিরণের যে সীমারেখা বেঁধে দিয়েছে, সেটি হলো প্রতি বর্গমিটারে সর্বোচ্চ ৪.৫ ওয়াট। কিন্তু ভারতে সেই সীমারেখা প্রতি বর্গমিটারে মাত্র দশমিক ৪৫ ওয়াট। অর্থাৎ সুরক্ষার দিক থেকে ভারত অনেক উন্নত। তিনি এ কথাও বলেছেন, আজ অবধি ভারতের কোথাও এমন কোনো অভিযোগ পাওয়া যায়নি যে মোবাইল টাওয়ার বা ফোন থেকে বিচ্ছুরিত রশ্মির কারণে কেউ আক্রান্ত হয়েছে।
—অমর সাহা, কলকাতা