মোবাইল ফোন তৈরি করবে বোয়িং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের শীর্ষস্থানীয় বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান বোয়িং এবার মোবাইল ফোন ব্যবসায় আগ্রহ দেখিয়েছে। সম্প্রতি এক নতুন প্রযুক্তির মোবাইল ফোন তৈরির ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। বোয়িং কর্মকর্তা ব্রায়ান পালমার বরাতে প্রযুক্তি-বিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, `বোয়িং ফোন' নামের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম-চালিত স্মার্টফোন তৈরি করছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের শেষ নাগাদ বাজারে আসতে পারে বোয়িং ফোন।পালমা জানান, বোয়িংয়ের তৈরি মোবাইল ফোন হবে নিরাপদ ও গোয়েন্দাদের ব্যবহার উপযোগী যা সাধারণ ব্যবহারকারী ছাড়াও প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তাদের কাজে লাগবে। তঁার ভাষ্য, মোবাইলে অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি ব্যবহার করায় যোগাযোগ পদ্ধতি আরও নিরাপদ এবং বাজারের অন্যান্য নিরাপত্তা ডিভাইসের তুলনায় বেশি কার্যকর হবে। বাজারের ডিভাইসগুলোর দাম প্রায় ২০ হাজার ডলার কিন্তু নতুন এই বোয়িং ফোনের দাম অনেক কম হবে।উল্লেখ্য, বিমান ব্যবসার পাশাপাশি মোবাইল ব্যবসা শুরুর ক্ষেত্রে এই ফোনই হবে বোয়িংয়ের প্রথম ডিভাইস।