মৌমাছির ফুল দখল প্রতিযোগিতা
কোনো ফুলে নিজের অধিকার প্রতিষ্ঠা করতে মৌমাছি নির্দিষ্ট ধরনের দুর্গন্ধ ছড়ায়। এর মাধ্যমে মৌমাছিটি পরে ওই ফুল খুঁজে পায়। আর অপর মৌমাছিরা বুঝতে পারে যে ওই ফুল অন্য মৌমাছির দখলে। আর এর ফলে প্রাণীর মধ্যে যোগাযোগের মাধ্যমের পরিবর্তন হচ্ছে। নতুন গবেষণার ভিত্তিতে এই দাবি করেছেন যুক্তরাষ্ট্রের গবেষকেরা। ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির এলিনর লিচেনবার্গের নেতৃত্বে একদল গবেষক ফুল ও এর ওপর মৌমাছিদের কার্যকলাপ নিয়ে গবেষণা করেন। এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করেছে বিজ্ঞান সাময়িকী কারেন্ট বায়োলজি। গবেষকেরা জানিয়েছেন, মৌমাছির ফুলে দুর্গন্ধ রেখে যাওয়া এবং পরবর্তী সময়ে সেই ইঙ্গিত ধরে সেটি খুঁজে পাওয়া—এই পদ্ধতির ফলে প্রাণীর যোগাযোগের মাধ্যমের পরিবর্তন হচ্ছে। এই পরিবর্তন হচ্ছে অনাকাঙ্ক্ষিত পথে। কখনো পথের ইঙ্গিত ক্ষতিগ্রস্ত হচ্ছে, আবার কখনো বাড়াবাড়ি রকম হচ্ছে। পপুলার সায়েন্স।