মৌলভীবাজারে কম্পিউটার অ্যাসোসিয়েশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার কম্পিউটার অ্যাসোসিয়েশন (এমসিএ) নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। গত শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্তোরাঁয় সাগর আহমদ নিজামের সভাপতিত্বে এক সভায় এমসিএ গঠন করা হয়। সভায় বক্তব্য দেন শাহ ফকরুল ইসলাম, মোতালেব রাজা, খোকন ভট্টাচার্য, ফারুক আহমদ, কয়ছর আহমদ, মো. মোজাহিদ উদ্দীন প্রমুখ। সভায় সাগর আহমদকে আহ্বায়ক ও কয়ছর আহমদকে সদস্যসচিব করে ১১ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় কম্পিউটার ব্যবসায়ী ও পেশাজীবীদের নিয়ে এ সংগঠন গঠিত হয়েছে বলে জানান সংগঠকেরা। এটি তথ্যপ্রযুক্তি খাতে জড়িতদের স্বার্থ নিয়ে কাজ করবে।