মেয়েদের প্রোগ্রামিং ক্যাম্প শেষ হচ্ছে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) আয়োজনে এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের সহ-আয়োজনে রোববার থেকে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতার ক্যাম্প। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির শিক্ষার্থী বৃষ্টি শিকদারের পরিচালনায় ক্যাম্পে প্রোগ্রামিং প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় ডায়নামিক প্রোগ্রামিং, ডেটা স্ট্রাকচার, গ্রাফ, নম্বর থিওরি, জ্যামিতি, অ্যাডহক প্রোগ্রামিং ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। সকালে ক্যাম্প শুরুর সময় উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারপারসন বিলকিস জাহান, শিক্ষক অলোক সাহা, আসিফ হোসেন, বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, সমন্বয়কারী মোশারেফ হোসেনসহ অনেকে। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।
ক্যাম্প পরিচালক বৃষ্টি শিকদার বলেন, কিছু বিশেষ কৌশল রপ্ত করে নিয়মিত অনুশীলন ও চর্চার মাধ্যমে প্রোগ্রামিংয়ে দক্ষতার উন্নয়ন ঘটানো যায়। এই ক্যাম্পের মাধ্যমে সেটিই সবার কাছে তুলে ধরার চেষ্টা করা হবে।
ক্যাম্পে বিভিন্ন স্কুল ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন ছাত্রী অংশ নিচ্ছে। বিডিওএসএনের সমন্বয়কারী মোশারেফ হোসেন বলেন, ভবিষ্যতে ঢাকার বাইরেও এমন ক্যাম্পের আয়োজন করা হবে। আজ মঙ্গলবার ক্যাম্পের শেষ দিন।
বিজ্ঞপ্তি