মেয়েদের প্রোগ্রামিং প্রতিযোগিতার নিবন্ধন চলছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইস্কুল ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রীদের কম্পিউটার প্রোগ্রামিংয়ে উৎসাহ দিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের উদ্যোগে ‘ন্যাশনাল গার্লস প্রোগ্রামিং প্রতিযোগিতা ২০১৭ (এনজিপিসি)’ আয়োজন করা হচ্ছে। আগামী এপ্রিলের শেষ সপ্তাহে রাজধানীতে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
প্রতিযোগিতা হবে দলভিত্তিক। একই প্রতিষ্ঠানের তিনজন শিক্ষার্থীর দল হিসেবে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। প্রতিযোগিতা আয়োজনে আইসিটি বিভাগকে সহযোগিতা করছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
প্রথমবারের মতো এবার অনলাইনে প্রাথমিক পর্বের ব্যবস্থা রাখা হয়েছে। আগ্রহী দলগুলোকে goo.gl/ivKjb8 ঠিকানা ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। বিজ্ঞপ্তি