মেয়েরা পরীক্ষায় সাফল্য পেলেও উপার্জনে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেয়েরা পরীক্ষায় সাফল্য পেলেও উপার্জনে পিছিয়ে
মেয়েরা পরীক্ষায় সাফল্য পেলেও উপার্জনে পিছিয়ে

স্কুল-কলেজের চূড়ান্ত পরীক্ষায় অর্জিত ফলাফল দেখে অনেক ছাত্রছাত্রীর সম্ভাব্য পেশাজীবন এবং উপার্জন কেমন হতে পারে, সেই ধারণা বা অনুমান করে নেন সংশ্লিষ্ট অভিভাবক ও শিক্ষকেরা৷ কিন্তু ভবিষ্যৎ উপার্জনের ক্ষেত্রে শিক্ষার্থীর ফলাফলের পাশাপাশি লিঙ্গ ও বর্ণেরও গুরুত্ব রয়েছে৷ যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ কথা জানিয়েছেন৷
ইস্টার্ন ইকোনমিক জার্নাল সাময়িকীর আগামী সংখ্যায় প্রকাশিতব্য একটি গবেষণা নিবন্ধে বলা হয়, যেসব নারী বিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষায় গ্রেড পয়েন্ট অ্যাভারেজ (জিপিএ) ৪ পেয়েছিলেন, তাঁদের গড় উপার্জনের পরিমাণ একই পর্যায়ে জিপিএ ২.৫ অর্জনকারী পুরুষদের চেয়ে কম৷ এমনিতে শিক্ষার্থীরা উচ্চবিদ্যালয়ে যত বেশি জিপিএ পায়, পরবর্তী জীবনে তাদের অর্থনৈতিক উপার্জনও তত বেশি হয়৷ কিন্তু বিদ্যালয়ের পড়াশোনায় যথেষ্ট পরিশ্রম করেনি এমন ছাত্ররাও অত্যন্ত ভালো ফলাফল অর্জনকারী ছাত্রীদের তুলনায় অনেক বেশি অর্থ আয় করে৷
অর্থনৈতিক উপার্জনে লিঙ্গভিত্তিক বৈষম্যের বিষয়টি নিয়ে নানা বিতর্ক রয়েছে৷ চাকরির পছন্দ, শিশু লালনপালন প্রভৃতি বাধা অথবা সাধারণ অন্যান্য বৈষম্যের কারণে নারীরা কর্মক্ষেত্রে সাধারণত পিছিয়ে পড়েন৷ এই বৈষম্য আর কত বাড়তে পারে তা নিয়ে বিতর্ক সম্প্রতি আরও জোরালো হচ্ছে৷ সূত্র: টাইম৷