মেয়েরাই এগিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কম্পিউটার গেমস তৈরির কাজে মেয়েরা ছেলেদের চেয়ে বেশি পারদর্শী। যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমনই দাবি করছেন। ১২-১৩ বছর বয়সী একদল ছাত্রছাত্রীর ওপর গবেষণা চালিয়ে তাঁরা দেখতে পান, ত্রিমাত্রিক (থ্রিডি) কম্পিউটার গেমস তৈরির সময় মেয়েরা তুলনামূলক জটিল বিভিন্ন প্রোগ্রাম তৈরি করে এবং কোডিংয়ের কাজটিও ছেলেদের চেয়ে ভালো শিখতে পারে। দুই বিজ্ঞানী কেট হাওল্যান্ড এবং জুডিথ গুড এই গবেষণায় নেতৃত্ব দেন। এ ব্যাপারে একটি প্রতিবেদন কম্পিউটারস অ্যান্ড এডুকেশন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। এতে বলা হয়, প্রোগ্রামিং এবং গেম তৈরির মতো কাজে অংশ নিয়ে প্রযুক্তির এই শাখাকে আরও সমৃদ্ধ করতে মেয়েদের অনুপ্রাণিত করা যেতে পারে। এতে তাদের শিক্ষা এবং গল্প বলার দক্ষতা বিশেষ কাজে লাগবে।
টেলিগ্রাফ