মোজিলা স্মার্টফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরেই বাজারে আসবে ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সের অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন। চীনের ফোন-যন্ত্রাংশ নির্মাতা প্রতিষ্ঠান জেডটিই এ স্মার্টফোনটি বাজারে আনবে। অ্যান্ড্রয়েড-নির্ভর অন্যান্য স্মার্টফোনগুলোর সঙ্গে বাজারে প্রতিদ্বন্দ্বিতা করতেই নতুন এ স্মার্টফোনটি বাজারে আনছে জেডটিই। জেডটিই-এর প্রধান নির্বাহী চেং লিক্সিন মোজিলা স্মার্টফোন বাজারে আনার তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।ফায়ারফক্স ওয়েব ব্রাউজার নির্মাতা মোজিলা ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট জে সুলিভান জানিয়েছেন, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম তৈরিতে চিপ নির্মাতা কোয়ালকম, টিসিএল কমিউনিকেশন টেকনোলজির সঙ্গে কাজ করছে। জে সুলিভান আরও জানিয়েছেন, ফায়ারফক্স অপারেটিং সিস্টেম নিয়ে আগ্রহ দেখাচ্ছে অনেক প্রতিষ্ঠান। শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারে মোজিলা-নির্ভর স্মার্টফোন দেখা যাবে।