প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের সব নিয়মকানুন উপেক্ষা করে দিয়ে দিব্যি দিন কাটাচ্ছে উত্তর মেরু অঞ্চলের বাসিন্দা শ্বেতভল্লুক। এরা সবচেয়ে বেশি পরিমাণে চর্বিযুক্ত খাবার গ্রহণ করেও কখনো হূদরোগের কবলে পড়ে না। এর কারণ লুকিয়ে আছে প্রাণীটির জিনেই। সেল সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা নিবন্ধে বিজ্ঞানীরা এ তথ্য জানিয়েছেন। ডেনমার্ক, চীন ও যুক্তরাষ্ট্রের একদল গবেষক দাবি করেন, চর্বি বিপাক ও পরিবহনের জন্য দায়ী জিনে একধরনের পরিবর্তনের ফলেই শ্বেতভল্লুক টিকে থাকতে সমর্থ হয়েছে। আর এই পরিবর্তনটি হয়েছে গত পাঁচ লাখ বছরে। প্রাণীটির পরিপাকের রহস্য উন্মোচনের মাধ্যমে মানুষের স্থূলতা সমস্যার নতুন কোনো চিকিৎসাপদ্ধতি বের করা যাবে বলে আশা করা হচ্ছে। এএফপি।