মোনালিসার ক্ষুদ্র প্রতিরূপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোনালিসার ক্ষুদ্র প্রতিরূপ
মোনালিসার ক্ষুদ্র প্রতিরূপ

শিল্পকলার ইতিহাসে লেওনার্দো দা ভিঞ্চির মোনালিসা এক রহস্য। ইউরোপীয় পুনর্জাগরণ (রেনেসাঁ) যুগের এই বিখ্যাত ছবিটির প্রতিরূপই সম্ভবত সবচেয়ে বেশি আঁকা হয়েছে। কিন্তু এবার গবেষকেরা বামন প্রযুক্তি (ন্যানো টেকনোলজি) ব্যবহার করে মোনালিসার সবচেয়ে ছোট প্রতিরূপ তৈরি করেছেন। এটি আড়াআড়ি দৈর্ঘ্য মাত্র ৩০ মাইক্রন যা কিনা মানুষের একটি চুলের প্রস্থের এক তৃতীয়াংশ। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির একদল গবেষক পারমাণবিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহার করে মোনালিসার ক্ষুদ্রতম প্রতিরূপটি তৈরি করেন। এটি তৈরির প্রক্রিয়া ল্যাংমুইর সাময়িকীতে প্রকাশিত হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার (নাসা) বিজ্ঞানীরা সম্প্রতি শক্তিশালী লেজার রশ্মির সাহায্যে দীপ্তি আকারে মোনালিসার ছবি চাঁদে পাঠিয়েছেন। লাইভসায়েন্স।