সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক মোবাইলের নিউজ ফিডের মধ্যে বিজ্ঞাপন দেওয়ার বিশেষ সুবিধা চালু করেছে। এতে অ্যাপস নির্মাতারা এ সুবিধা ব্যবহার করতে পারবেন। নিজেদের তৈরি অ্যাপসের বিজ্ঞাপন যাতে ব্যবহারকারীদের কাছে সহজে পৌঁছানো যায়, সে সুবিধার কথা মাথায় রেখেই এ অ্যাপস নির্মাতাদের জন্য এ সুবিধা চালু করেছে ফেসবুক। ফেসবুকের প্রকৌশলী বিজয় রাজী জানান, নতুন এ সুবিধার মাধ্যমে ৩০ দিনে আমরা প্রায় বিভিন্ন অ্যাপসের লিংক ১৪ কোটি ছয় লাখ বার নিউজ ফিডে, টাইমলাইন, বুকমার্কস ইত্যাদিতে পাঠিনো হয়েছে। এসব সুবিধা থেকে ক্লিক করে ব্যবহারকারীরা অ্যাপস সেন্টার, অ্যাপল অ্যাপস স্টোর ও গুগল প্লে থেকে পছন্দের অ্যাপসটি নিতে পারবেন।অ্যাপস নির্মাতাদের কথা মাথায় রেখে বিশেষ এ সুবিধা চালু করায় ব্যবহারকারীরা নিজেদের ফেসবুক নিউজ ফিড থেকেই নতুন নতুন দারুণ সব অ্যাপসের খবর পাবেন বলে আশা ফেসবুক কর্তৃপক্ষের। এ সুবিধা অ্যাপস নির্মাতাদের কথা মাথায় রেখেই তৈরি করায় খুশি অ্যাপস নির্মাতারাও। বর্তমানে মোবাইল-ভিত্তিক নানা সুবিধার সঙ্গে নিজেদের যুক্ত করার কাজে বেশ এগিয়েছে ফেসবুক। এরই অংশ হিসেবে বেশ কয়েকটি জনপ্রিয় অ্যাপস কিনেও নিয়েছে জনপ্রিয় এ সাইটটি। আর এখন মোবাইল-ভিত্তিক অ্যাপস নির্মাতাদের উৎসাহী করতেই নতুন এ উদ্যোগ। বিশেষজ্ঞদের মতে, এ সুবিধার মাধ্যমে নির্মাতা ও ব্যবহারকারী—দুই পক্ষকেই সহজেই আকৃষ্ট করা যাবে, যা ফেসবুকের জন্য দারুণ ব্যাপার হবে।—টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম