মোবাইল অ্যাপস বিষয়ক কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপস কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা
অ্যাপস কর্মশালায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা

‘জাতীয় পর্যায়ে মোবাইল অ্যাপ্লিকেশন উন্নয়নে সচেতনতা ও দক্ষতা বৃদ্ধি কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে ১১ ডিসেম্বর পল্টনের হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের অডিটোরিয়ামে গণপূর্ত ও আবাসন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য অ্যাপস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এই মোবাইল অ্যাপস উন্নয়ন বিষয়ক কর্মশালায় সহযোগিতা করছে অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান এমসিসি।
কর্মশালায় মোবাইল অ্যাপস সম্পর্কে প্রাথমিক ধারণা ও অ্যাপসের প্রয়োজনীয়তা ও অ্যাপস উন্নয়ন বিষয়ে আলোচনা করা হয়।
হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় সূচনা বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ।পুরো আইডিয়া সেশনটি পরিচালনা করেন সহকারী সচিব মিয়া মোহাম্মাদ কেয়ামউদ্দিন।
কর্মশালায় গণপূর্ত অধিদপ্তর, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, আবাসন মন্ত্রণালয়, পি ডব্লিউ ডি, জেলা প্রশাসক কার্যালয়, রাজউক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন, পরিত্যক্ত সম্পত্তি ব্যবস্থাপনা বোর্ড, ন্যাশনাল হাউজিং অথরিটি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট, স্থাপত্য অধিদপ্তর, জেলা রেজিস্ট্রি অফিসসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রিত অতিথিগণ অংশগ্রহণ করেন।
অ্যাপসের পরিচিতি ও ব্যবহার এবং গণপূর্ত এবং আবাসন সংক্রান্ত মোবাইল অ্যাপসের ধারণা উপস্থাপন করেন এমসিসি লি. এর প্রধান নির্বাহী আশ্রাফ আবির।

এমসিসির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কর্মশালা থেকে সংগৃহীত অ্যাপসের ধারণাগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন অ্যাপস তৈরি করা হবে এবং একটি সাইটে রিসোর্স হিসেবে সংরক্ষণ করা হবে।