মোবাইল আর ট্যাবে বাড়ছে অনলাইন লেনদেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনলাইনে যাঁরা কেনাকাটা করতে পছন্দ করেন, তাঁরা এখন ক্রমশ স্মার্ট যন্ত্রের দিকে ঝুঁকে পড়ছেন। এখন মোবাইল ফোন ও ট্যাবলেট থেকে শতকরা ২২ ভাগ অনলাইন লেনদেন সম্পন্ন হচ্ছে। যুক্তরাষ্ট্রের লাইফস্টাইল ব্র্যান্ড আমেরিকান সোয়ানের সাম্প্রতিক এক গবেষণায় এ তথ্য জানানো হয়েছে। খবর পিটিআইয়ের।
মার্কিন প্রতিষ্ঠানটির গবেষণায় দেখা গেছে, অনলাইন কেনাকাটার সাইটগুলোতে মোবাইল ও ট্যাবলেট থেকেই ব্রাউজ করছেন ৩২ শতাংশ ব্যবহারকারী আর ২২ শতাংশ মোবাইল ও ট্যাবলেট থেকে কেনাকাটা করছেন। অনলাইনে কেনাকাটার হিসেবে ডেস্কটপ চ্যানেলের সঙ্গে পাল্লা দিচ্ছে স্মার্ট ডিভাইস।
২০১৪ সালের ব্র্যান্ড ওয়েবসাইটগুলো অনলাইন ও ফ্যাশন ট্রেন্ডের তথ্য বিশ্লেষণ করে এই গবেষণা করা হয়েছে বলে জানিয়েছে আমেরিকান সোয়ান।
গবেষণা অনুযায়ী, স্মার্ট যন্ত্র ব্যবহার করে অনলাইনে বেশি কেনাকাটা করছেন নারীরা।