মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কি-নোট পড়বেন জাকারবার্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্ক জাকারবার্গ
মার্ক জাকারবার্গ

স্পেনের বার্সেলোনায় ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কি-নোট উপস্থাপন করবেন ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসকে বিশ্বের বৃহত্তম মোবাইল ট্রেড শো বলা হয়।
এই ট্রেড শোতে জাকারবার্গ ছাড়াও কি-নোট উপস্থাপন করবেন প্রযুক্তি-বিষয়ক সাংবাদিক ডেভিড ক্রিকপ্যাট্রিক। ইন্টারনেট সংযোগবিহীন অঞ্চলে ইন্টারনেট সুবিধার গুরুত্ব সম্পর্কে জানাবেন তাঁরা। এই কি-নোট অনলাইনে সরাসরি সম্প্রচারিত হবে।
প্রযুক্তি বিশ্লেষকেরা জানিয়েছেন, জাকারবার্গ ও এই সম্মেলনের জন্য এই কীনোট গুরুত্বপূর্ণ। এইচটিসি ফেসবুক ফোনের জনপ্রিয়তার জন্য জাকারবার্গের ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। ২০১৩ সালের এপ্রিলে বাজারে আসা এই ফোনটিতে ‘ফেসবুক হোম’ সফটওয়্যার প্রিলোড করা রয়েছে।