মোবাইল কংগ্রেসে বাংলাদেশের রিভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের সবচেয়ে বড় টেলিযোগাযোগ মেলা ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে’ অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস। টানা সপ্তমবারের মতো অংশ নিয়ে এবারে রিভ সিস্টেমস নিজেদের ‘ওভার দ্য টপ-ওটিটি’ সেবা প্রদর্শন করছে।
রিভের প্রধান নির্বাহী কর্মকর্তা আজমত ইকবাল বলেন, ‘বিশ্বব্যাপী আমরা ওটিটি সেবার দারুণ সম্ভাবনা দেখতে পাচ্ছি। খুব দ্রুতই বিশ্বের নামীদামি মুঠোফোন সেবাদাতারা এই খাতে বিনিয়োগ শুরু করবে। তাদের লক্ষ্য করেই আমরা আমাদের অত্যন্ত শক্তিশালী এবং নমনীয় ওটিটি প্ল্যাটফর্ম প্রদর্শন করছি। বেশ কিছু টেলিযোগাযোগ সেবাদাতা আমাদের এই প্রযুক্তির প্রতি আগ্রহ প্রকাশ করেছেন।’
রিভ সিস্টেমস ইতিমধ্যে ৭৮টি দেশে ২ হাজার ৬০০-এর বেশি ভিওআইপি সেবাদাতাকে সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে। —বিজ্ঞপ্তি