মোবাইল কিনে টিভি জেতার সুযোগ

ক্রেতাদের স্যামসাং ব্র্যান্ডের নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোন কিনলে ৩২ ইঞ্চি এলইডি টিভি লটারির মাধ্যমে জেতার সুযোগ দিচ্ছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। এক মাসের এই অফারে মোট ১০০টি টিভি দেবে স্যামসাং।
স্যামসাং কর্তৃপক্ষ জানিয়েছে, স্যামসাং জেড ১, গ্যালাক্সি এইস নেক্সট, গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইম এবং গ্যালাক্সি এস ডুয়োস ৩ কিনে প্রতিদিন তিনজন গ্রাহক স্যামসাং ৩২ ইঞ্চি এলইডি টিভি জেতার সুযোগ পাবেন। এ ছাড়াও মডেলগুলোতে এক হাজার টাকা ক্যাশব্যাক পাবেন ক্রেতারা। স্মার্টফোন কেনার সময় ক্রেতারা যে সিরিয়াল নম্বর পাবেন তা ৬৯৬৯ নম্বরে এসএমএস করে পাঠাতে হবে।
স্যামসাং বাংলাদেশের মোবাইল বিভাগের প্রধান হাসান মেহেদি বলেন, ‘গ্রাহকদের জন্য বরাবরেই নতুন কিছু আনার চেষ্টা করি আমরা। এবার ছাড়ে স্মার্টফোন কিনে এলইডি টিভি জেতার সুযোগ থাকছে।’
স্যামসাং জেড ১ হচ্ছে টাইজেন অপারেটিং সিস্টেমনির্ভর প্রথম ফোন। গ্যালাক্সি এস ডুয়োস ৩ এবং এইস নেক্সটে রয়েছে ৪ ইঞ্চি মাপের ডিসপ্লে ও দ্রুতগতির প্রসেসর। আর গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমে রয়েছে ৫ ইঞ্চি টিএফটি টাচ স্ক্রিন, এলইডি ফ্ল্যাশ সহ পেছনে আট ও সামনে পাঁচ মেগাপিক্সেলের ক্যামেরা। স্যামসাং জেড ১ এর দাম ৬ হাজার ৯০০ টাকা, গ্যালাক্সি এইস নেক্সট দাম ৭ হাজার ৯৯০ টাকা, গ্যালাক্সি এস ডুয়োস ৩ এর দাম ৯ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমের দাম ১৯ হাজার ৯০০ টাকা।