মোবাইল তথ্য সেবা উন্নত করার প্রত্যয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোবাইল তথ্য সেবা নিয়ে তিনটি প্রতিষ্ঠানের চুক্তি
মোবাইল তথ্য সেবা নিয়ে তিনটি প্রতিষ্ঠানের চুক্তি

প্রত্যন্ত অঞ্চলে মোবাইল তথ্য সেবা দ্রুত ও সহজে পৌঁছে দিতে অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান ইডটকো, আইএসপি সেবাদাতা প্রতিষ্ঠান ইন্টারক্লাউড ও মোবাইল অপারেটর রবি মিলে একটি চুক্তি করেছে। গত ২৩ জুলাই রবির প্রধান কার্যালয়ে এই তিনটি প্রতিষ্ঠানের কর্মকর্তারা চুক্তিতে স্বাক্ষর করেছেন। ইডটকোর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রবি আজিয়াটার প্রধান নির্বাহী এ সুপুন বীরা সিংহে, ইডটকোর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী মি. ইয়াপ ওয়ে ইপ এবং ইন্টারক্লাউডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাইনুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এই চুক্তি মোবাইল তথ্য সেবাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলে চুক্তি স্বাক্ষরকারীরা প্রত্যয় ব্যক্ত করেন।
ইন্টারক্লাউড কর্তৃপক্ষের ভাষ্য, এই চুক্তির ফলে তারা দ্রুততার সঙ্গে এবং সহজ উপায়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্য সেবা দিতে সক্ষম হবে।
ইডটকো জানিয়েছে, ইন্টারক্লাউডের সঙ্গে অবকাঠামো ভাগাভাগির এই মূল চুক্তিটির মেয়াদ থাকবে পাঁচ বছর। ডাটা সার্ভিস প্রোভাইডারদের জন্য ইডটকো ইউনিক টাওয়ারের মাধ্যমে সেবা দেওয়ার বড় প্ল্যাটফর্ম তৈরি করবে।