মোবাইল প্রযুক্তিতে নকিয়ার বিনিয়োগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুঠোফোনের জন্য নতুন প্রযুক্তি নির্মাণে কাজ করে এমন প্রতিষ্ঠানকে অর্থায়ন করবে নকিয়া। খবর রয়টার্সের।নকিয়া গ্রোথ পার্টনার্স নামের প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে ফিনল্যান্ডের মুঠোফোন নির্মাতা নকিয়া। মোবাইল হার্ডওয়্যার ও যন্ত্রাংশ নির্মাতা বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ উদ্যোক্তা হিসেবে কাজ করে নকিয়া গ্রোথ পার্টনার্স । গত ২৯ জানুয়ারি মঙ্গলবার ২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করার ঘোষণা দিয়েছে নকিয়া কর্তৃপক্ষ।