মোবাইল ফার্নিচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোবট দিয়ে তৈরি চেয়ার
রোবট দিয়ে তৈরি চেয়ার

ফার্নিচার তৈরি করা যাবে রোবট দিয়ে। সেই ফার্নিচার বাড়িতে বা অফিসে ব্যবহারও করা যাবে। সুইজারল্যান্ডের গবেষকেরা ফার্নিচার বা আসবাবপত্র তৈরিতে রুমবটস নামের রোবট ব্যবহার করছেন। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রুমবটস নামের এ রোবট স্বয়ংক্রিয়ভাবে সব ধরনের ফার্নিচারের আকার ধারণ করতে পারে। সুইস ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজির রোবটিক ল্যাবের গবেষকেরা একে বুদ্ধিমান আসবাব বা মোবাইল আসবাব বলছেন।

ফার্নিচার তৈরিতে ব্যবহূত প্রতিটি রুমবট মূলত একটি ছোট কিউব বা ঘনক আকৃতির যাতে ব্যাটারি, মোটর ও ওয়্যারলেস সংযোগ থাকে।

গবেষকেরা বলছেন, এই মোবাইল ফার্নিচার বয়স্ক ব্যক্তিদের কাজে লাগবে। যাঁদের চলাফেরায় সমস্যা হয় এই রোবট নিজে থেকেই ফার্নিচার তৈরি হয়ে তাদের আসবাব হিসেবে কাজ করবে।