দাম কম কিন্তু জনপ্রিয় এমন কিছু স্মার্টফোন বা ট্যার সম্পর্কে জানতে চাই, যেগুলোর মাধ্যমে টিভি দেখা এবং ছবি সম্পাদনা করা যাবে?
মেইলে নাম নেই। ই-মেইল: [email protected]
অ্যান্ড্রয়েড স্মার্টফোন বা আইফোনে আপনি খুব সহজে ছবি সম্পাদনা করতে পারেন। এ ছাড়া বেশ কিছু প্রতিষ্ঠানের তৈরি স্মার্টফোন রয়েছে, যেগুলোতেও ভালো ছবি সম্পাদনা করা যায়। এসব স্মার্টফোনে থ্রিজি সুবিধার মাধ্যমে টিভি দেখা যায়। দেশীয় বিভিন্ন চ্যানেলের পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে আইপি টিভিও দেখা সম্ভব।
আমি গ্রামীণফোনের অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ব্যবহার করি। কিন্তু এতে আমি বাংলা দেখতে পারি না। কী করব?
সাদি, ই-মেইল: [email protected]
অ্যান্ড্রয়েডের ২.৩.৬ সংস্করণ থেকে পরবর্তী সব সংস্করণে বাংলা দেখা যায়। আপনি দেখে নিন আপনার অ্যান্ড্রয়েডটি কোন সংস্করণের। যদি ২.৩.৬-এর আগের সংস্করণ থাকে, তাহলে অপারেটিং সিস্টেমটি হালনাগাদ করে নিন।
আমি নকিয়া ৫০০ মডেলের ফোন ব্যবহার করি। এটির অপারেটিং সিস্টেম সিমবিয়ান আনা ওএস, যাকে হালনাগাদ করা যায় বেলি ওএসে। সমস্যা হলো আমার ফোনে বাংলা দেখা যায়, কিন্তু লেখা যায় না। আমি কী করতে পারি? তা ছাড়া আমার ফোনের মূল সোশ্যাল অপশনে গেলে ‘আনএবল টু স্টার্ট’ দেখাচ্ছে। ফেসবুক বা টুইটার কোনোটিই খুলছেনা। কী করব? মুনতাসির জিয়ো
ই-মেইল: [email protected]
বিভিন্ন অপারেটিং সিস্টেমের স্মার্টফোনে বাংলা লেখার জন্য বিভিন্ন ধরনের অ্যাপস রয়েছে। যেমন অ্যান্ড্রয়েডের জন্য মায়াবি কিবোর্ড, আইফোনের জন্য বাংলা এডিটর। নকিয়াতে লেখার জন্য নকিয়া অ্যাপস স্টোরে কোনো বাংলা লেখার কিবোর্ড আছে কি না খুঁজে দেখুন। আপনার ফোনের সোশ্যাল অপশনটি চালু করতে চাইলে ফোনটি ফ্ল্যাশ করতে হবে।মনে রাখবেন, ফ্ল্যাশ করা হলে ফোনে আগের কোনো তথ্য থাকবে না।
আমি নকিয়া আশা ৩১১ ব্যবহার করি।গুগল ম্যাপস অ্যাপ নামালে তা খুলছে না। এতে কি গুগল ম্যাপ চলবে?
আরিফ, [email protected]
ডাউনলোড হয়, কিন্তু জাভা ফাইল খোলে না বলে দেখা যায় না। সেটিংস থেকে ঠিক করে নিলে সমাধান পাওয়া যাবে।
পরামর্শ দিয়েছেন: কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস
সারাইখানা
এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা
সারাইখানা, প্রজন্ম ডটকম
প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ,
কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।
অথবা ই-মেইল: [email protected]