মোবাইল ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি মাইক্রোম্যাক্স এক্স২৬৬ মডেলের মোবাইল ফোন ব্যবহার করি। এই মোবাইলে জাভা restore factory করতে চাই। কিন্তু আমি restore factory কোড জানি না। মোবাইলের কাগজপত্র সব হারিয়ে ফেলেছি। আমি এখন কোডটি কীভাবে পাব?

নাইম [email protected]

আপনি ১১২২, ১২৩৪, ০০০—এই তিনটির যেকোনো একটি কোড ব্যবহার করে দেখতে পারেন।

আমি আমার মোবাইল ফোনকে ওয়াই-ফাই হটস্পট হিসেবে ব্যবহার করতে চাই, যাতে কম্পিউটারে ইন্টারনেট ব্যবহার করা যায়। এটা কি সম্ভব?

সজীব [email protected]

আপনার মোবাইল ফোন কোনটি তা বলেননি। স্মার্টফোন বা অ্যান্ড্রয়েডচালিত ফোন দিয়ে এ কাজ করা যাবে।

আমি গ্রামীণফোন মডেম দিয়ে ইন্টারনেট ব্যবহার করি। কিন্তু সাত দিন ধরে ফেসবুকে ঢুকতে গেলে ফেসবুক পেজ আসে না এবং ফেসবুকের অন্য পেজ আসে। ফলে আমি ফেসবুকে লগ-ইন করতে পারি না। একটি লেখা আসে—Secure Connection Failed। আমি দুবার উইন্ডোজ রি-ইনস্টল করেছি, তাতেও কাজ হয়নি। কী করব?

স্বাধীন

 sadhin.atrai¦gmail.com

আপনার কম্পিউটারে গ্রামীণফোন মডেমের তারিখ ও সময় অ্যাড করে নিন।

আমি নকিয়া লুমিয়া ৭১০ ব্যবহার করি। এটি উইন্ডোজ ৭.৫-এ চলে। এর সংস্করণ বদলানো যাবে? এটাতে বাংলা আসে না।

আরমান, কুমিল্লা।

অন্য সংস্করণে যাওয়া যাবে না। বাংলা দেখতে হলে আপনাকে নকিয়ার মার্কেট প্লেসে গিয়ে বাংলা সফটওয়্যার নামিয়ে নিতে হবে। এরপর বাংলা ফন্ট ব্যবহার করতে পারবেন।

আমি অ্যান্ড্রয়েড ৪.০.৪ অপারেটিং সিস্টেমের সিম্ফোনি ডব্লিউ-৭০ স্মার্টফোন ব্যবহার করি। ফোনটির সেন্সর বেশ দুর্বল হয়ে পড়েছে, যার জন্য গেম খেলতে বেশ অসুবিধা হয়। কী করলে সেন্সর ঠিক হবে?

মাহিম mahimbarua.m7¦gmail.com

স্মার্টফোনটির সেন্সর পরিবর্তন করতে হবে।

আমি সিম্ফোনি এফটি৩১ ব্যবহার করি। সমস্যা হচ্ছে, বিডিজবসের প্রথম পাতা খুব ভালোভাবেই আসে, কিন্তু পরের পাতায় কোনো লেখা দেখা যায় না। আমি অপেরা ব্যবহার করি।

জুয়েল, রাজশাহী।

আপনার ফোনটির ধারণক্ষমতা খুবই কম, যার কারণে আপনাকে এ সমস্যায় পড়তে হয়।

পরামর্শ দিয়েছেন মো. কামাল হোসেন, স্বত্বাধিকারী, সাইম প্লাস।

এই বিভাগে সমস্যা পাঠানোর ঠিকানা

সারাইখানা, প্রজন্ম ডটকম

প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা ১২১৫।

অথবা ই-মেইল: [email protected]