মোবাইল ফোন দিয়ে পেগাসাস!
গ্রিক পুরাণে ‘পেগাসাস’ নামের ডানাবিশিষ্ট একটি ঘোড়ার উল্লেখ রয়েছে। গ্রিক বীর বেলারফোনের ঘোড়া ছিল পেগাসাস। ডানাযুক্ত এ ঘোড়ার মূর্তি তৈরি হয়েছে স্পেনের বার্সেলোনায়। ২৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে চীনের মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হুয়াউয়ে তৈরি করেছে এ মূর্তিটি। পেগাসাসের এ মূর্তি তৈরিতে ব্যবহূত হয়েছে হুয়াউয়ের তৈরি সাড়ে তিন হাজার মোবাইল ফোন। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য দিয়েছে।মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসের অনুষ্ঠানস্থলের ঠিক বাইরে স্থাপিত হয়েছে পেগাসাসের মূর্তিটি। মূর্তি তৈরিতে প্রথমে লোহার কাঠামো দাঁড় করানো হয়েছে। তার ওপরে বসানো হয়েছে ওপর সাড়ে তিন হাজার হুয়াউয়ে মোবাইল। পেগাসাসের মূর্তিটি ১৯ ফুট লম্বা আর ডানার বিস্তারসহ ১৬ ফুট প্রস্থের। এ মূর্তিটি তৈরিতে মোট সময় লেগেছে ৭২০ ঘণ্টা।এবারের মেলায় ‘অ্যাসেন্ড ডি কোয়াড’ নামে একটি স্মার্টফোনের ঘোষণা দিয়েছে হুয়াউয়ে। এ স্মার্টফোনটিতে ব্যবহূত হয়েছে হুয়াউয়ের তৈরি নিজস্ব চিপ। হুয়াউয়ে কর্তৃপক্ষ এ স্মার্টফোনটিকে বাজারের অন্য যেকোনো মোবাইল ফোনের চেয়ে দ্রুতগতির মোবাইল ফোন হিসেবে দাবি করেছে। আর এ পেগাসাসের মূর্তিটি তাদের নতুন মোবাইল ফোনটির প্রচারণার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।